
এরপর সকাল ৮টায় মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদনে অংশ নেয় উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজ, কোটালপাড়া পৌরসভা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান।
পরে স্বাধীনতা দিবস উপলক্ষে কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজ মাঠে বর্ণাঢ্য প্যারেড ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, রোভার স্কাউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক এবং কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মো. রিয়াদ হোসেন। এসময় বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্যারেড শেষে একই মাঠে কুচকাওয়াজে অংশ নেয় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা, যা উপস্থিত দর্শকদের মাঝে দেশপ্রেমের এক অনন্য আবহ সৃষ্টি করে।