ঢাকাশনিবার , ২০ সেপ্টেম্বর ২০২৫
  1. আমতলী
  2. কলাবাড়ি
  3. কান্দি
  4. কাশিয়ানী
  5. কুশলা
  6. কোটালীপাড়া
  7. খেলা
  8. গোপালগঞ্জ
  9. গোপালগঞ্জ সদর
  10. জাতীয়
  11. টুঙ্গিপাড়া
  12. পিঞ্জুরী
  13. পৌরসভা
  14. বঙ্গবন্ধু
  15. বান্ধাবাড়ি
আজকের সর্বশেষ খবর

গোপালগঞ্জে এক হাজার মোটরসাইকেল নিয়ে বিএনপি নেতার শোডাউন

লিয়াকত হোসেন লিংকন
সেপ্টেম্বর ২০, ২০২৫ ৫:৩৬ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ-১ আসন (মুকসুদপুর-কাশিয়ানী) নির্বাচনী এলাকায় বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা শুরু করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ আইন বিষয়ক সম্পাদক সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ।

আজ শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় মুকসুদপুর উপজেলার বরইতলা থেকে এ কর্মসূচি শুরু হয়ে মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রা চলাকালে মুকসুদপুর কলেজ মোড় পথসভা করে। পরে কাশিয়ানী উপজেলার রাজপাট বাজারে পথসভা করে কর্মসূচী শেষ হয়।

এ সময় জেলা ও দুই উপজেলার প্রায় ৩ হাজার বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মী মাইক্রোবাস, প্রাইভেটকার ও মোটরসাইকেল নিয়ে এ কর্মসূচীতে অংশ নেন। নেতাকর্মীদের হাতে ছিল দলীয় পতাকা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।

পথসভাগুলোতে সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ বক্তব্য রাখেন এবং তার নির্বাচনী এলাকার উন্নয়নে প্রতিশ্রুতি দেন। তিনি ভোটারদের কাছে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

এ সময় এসময় জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান টুটুল, সাবেক যুগ্ম সম্পাদক এসএম সুমন, সাবেক দপ্তর সম্পাদক এসএম হুমায়ূন কবীর, মুকসুদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহাজ্জাদ মাহসিন খিপু মিয়া, কাশিয়ানী উপজেলা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক মো. আশিক মুন্সি, জেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. মতিউর রহমান রনি, যুগ্ম আহবায়ক হাজী মনির, সাবেক স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও কৃষক দলের যুগ্ম আহবায়ক মো. সেলিম মুন্সি, সদর উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব রিপন মোল্লা, কাশিয়ানী উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক মিজান, জামানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।