গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কোটালীপাড়া উপজেলা শাখার ২৯ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কোটালীপাড়া উপজেলা শাখার নতুন কমিটিতে নাজমুল দাড়িয়াকে সভাপতি ও বায়েজিদ হাওলাদার কে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এছাড়া কমিটিতে অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি নয়ন হাওলাদার, সহ-সভাপতি তাওহীদ শিকদার ও দিলিপ বাড়ৈ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন খাঁ ও হাবিবুল্লাহ, সিনিয়র সাংগঠনিক সম্পাদক সাজিদ খান, সহ সাংগঠনিক সম্পাদক রাকিব চাঁদ ও পারভেজ মোল্লা, দপ্তর সম্পাদক হাবিব আদনান, প্রচার সম্পাদক গোলাম রসুল, অর্থ সম্পাদক আব্দুল্লাহ, গণ শিক্ষা সম্পাদক শাহীন তালুকদার, ছাত্র কল্যাণ সম্পাদক মাহদী সজিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক সাকিব আহমেদ, জুলাই স্মৃতি সংরক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদক আশরাফুল হাওলাদার, সমাজ সেবা সম্পাদক ইসমাইল আপন। এছাড়া কমিটিতে কার্যকরী সদস্য হয়েছেন মোঃ আকাশ, আল-মুবীন শেখ, আরাফাত সাকিব, অনিক শেখ, সাকিব নাইম, নয়ন আহমেদ, গোলাম রসুল, রাকিব শেখ ও তাওহীদ গাজী।
সূত্রমতে, আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
নবগঠিত কমিটির সভাপতি নাজমুল দাড়িয়া বলেন, “ছাত্র অধিকার পরিষদ সবসময় ছাত্রদের ন্যায্য দাবি আদায়ে সোচ্চার। আমরা কোটালীপাড়ার শিক্ষা প্রতিষ্ঠানে সংগঠনকে শক্তিশালী করতে কাজ করবো।”
তিনিা আরো বলেন, শিক্ষার্থীদের অধিকার আদায়, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে আন্দোলন এবং শিক্ষার মানোন্নয়নে কাজে সর্বদা সচেষ্ট থাকবে ছাত্র অধিকার পরিষদের নবগঠিত কমিটির সকল সদস্য।

