ঢাকাবুধবার , ১৩ আগস্ট ২০২৫
  1. আমতলী
  2. কলাবাড়ি
  3. কান্দি
  4. কাশিয়ানী
  5. কুশলা
  6. কোটালীপাড়া
  7. খেলা
  8. গোপালগঞ্জ
  9. গোপালগঞ্জ সদর
  10. জাতীয়
  11. টুঙ্গিপাড়া
  12. পিঞ্জুরী
  13. পৌরসভা
  14. বঙ্গবন্ধু
  15. বান্ধাবাড়ি
আজকের সর্বশেষ খবর

১৮ আগস্ট থেকে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ শুরু

গোলাম রব্বানী, স্টাফ রিপোর্টার
আগস্ট ১৩, ২০২৫ ৮:৫৭ অপরাহ্ণ
Link Copied!

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ, উন্নয়ন ও টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আগামী ১৮ থেকে ২৪ আগস্ট সারাদেশে উদ্‌যাপিত হবে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫।

জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান ১৮ আগস্ট, সোমবার সকাল ১০টায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। সভাপতিত্ব করবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৬ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক ২০২৫ প্রদান করা হবে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে যথাক্রমে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক দেওয়া হবে।

সপ্তাহব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির মধ্যে রয়েছে— ১৯ আগস্ট মানিক মিয়া এভিনিউতে সড়ক র‍্যালি, প্রযুক্তি প্রদর্শন, শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা; ২০ আগস্ট বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে মৎস্য অভয়াশ্রম বিষয়ক সেমিনার; ২১ আগস্ট কারওয়ান বাজারে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন; ২২ আগস্ট চট্টগ্রামে রপ্তানি সম্ভাবনা নিয়ে আলোচনা; ২৩ আগস্ট মৎস্যভবনে মৎস্যজীবী ও উদ্যোক্তাদের মতবিনিময়; এবং ২৪ আগস্ট কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) মূল্যায়ন, সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

জেলা ও উপজেলা পর্যায়েও একই সময়ে র‍্যালি, পোনা অবমুক্তকরণ, সফল উদ্যোক্তাদের পুরস্কার প্রদান, প্রামাণ্যচিত্র প্রদর্শন, নিরাপদ মাছ চাষ ক্যাম্পেইন, তরুণদের কর্মশালা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে ২২ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে সংঘটিত মর্মান্তিক বিমান দুর্ঘটনার কারণে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনসহ সকল কর্মসূচি স্থগিত করা হয়েছিল। এ ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।