ঢাকাসোমবার , ৫ জানুয়ারি ২০২৬
  1. আমতলী
  2. কলাবাড়ি
  3. কান্দি
  4. কাশিয়ানী
  5. কুশলা
  6. কোটালীপাড়া
  7. খেলা
  8. গোপালগঞ্জ
  9. গোপালগঞ্জ সদর
  10. জাতীয়
  11. টুঙ্গিপাড়া
  12. পিঞ্জুরী
  13. পৌরসভা
  14. বঙ্গবন্ধু
  15. বান্ধাবাড়ি
আজকের সর্বশেষ খবর

“আপসহীন নেতৃত্বের মাধ্যমে বেগম খালেদা জিয়া আমাদের হৃদয়ে চিরজীবী হয়ে থাকবেন” — এস এম জিলানী

মনিরুজ্জামান শেখ জুয়েল
জানুয়ারি ৫, ২০২৬ ৯:৪৯ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া–কোটালীপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এম জিলানী বলেছেন, সদ্য প্রয়াত আমাদের মাতৃতুল্য নেত্রী বেগম খালেদা জিয়া তাঁর আপসহীন রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে আমাদের হৃদয়ে চিরজীবী হয়ে থাকবেন। তাঁর আদর্শ ও সংগ্রামই আমাদের আগামীর পথ দেখাবে।

সোমবার (৫ জানুয়ারি) বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এস এম জিলানীর নিজ বাড়িতে টুঙ্গিপাড়া উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

এস এম জিলানী তাঁর বক্তব্যে আরও বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক। গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর ত্যাগ ও অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, প্রয়াত এই নেত্রীর রাজনৈতিক আদর্শ ও সাহসী নেতৃত্ব আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা, দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।