ঢাকামঙ্গলবার , ৯ ডিসেম্বর ২০২৫
  1. আমতলী
  2. কলাবাড়ি
  3. কান্দি
  4. কাশিয়ানী
  5. কুশলা
  6. কোটালীপাড়া
  7. খেলা
  8. গোপালগঞ্জ
  9. গোপালগঞ্জ সদর
  10. জাতীয়
  11. টুঙ্গিপাড়া
  12. পিঞ্জুরী
  13. পৌরসভা
  14. বঙ্গবন্ধু
  15. বান্ধাবাড়ি
আজকের সর্বশেষ খবর

চাকরিটাকে ইবাদত মনে করি, আমরা ইনসাফের পক্ষে: গোপালগঞ্জ পুলিশ সুপার মো: হাবিবুল্লাহ

ajkerkotalipara
ডিসেম্বর ৯, ২০২৫ ৮:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের নবাগত পুলিশ সুপার  মোঃ হবীবুল্লাহ বলেন, এক টাকা অবৈধভাবে অর্জনের জন্য এখানে আসিনি। চাকরিটাকে ইবাদত মনে করি। আমরা ইনসাফের পক্ষে।

সোমবার বিকালে সুপার কার্যালয়ের হলরুমে গোপালগঞ্জ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

পুলিশ সুপার মোঃ হবীবুল্লাহ বলেন, কোন মানুষ কোন একটা নির্দিষ্ট আদর্শের ছিল তাকে আমরা ধরে নিয়ে আসবো সেটা হতে পারে না। অমুক গোত্রের লোক ছিল তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এটা কখনোই হবে না। আমরা ইনসাফের পক্ষে। গোপালগঞ্জ জেলায় প্রায় ১২ লাখ মানুষ বসবাস করেন। এর মধ্যে অপরাধীর সংখ্যা ৫ শতাংশের বেশি হবে না। এই ৫ শতাংশ অপরাধীদের দমনে পুলিশ ও সাংবাদিক সমাজকে একসাথে কাজ করতে হবে। তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, সামাজিক অপরাধ প্রতিরোধ এবং নিরাপদ সমাজ গঠনে সংবাদমাধ্যমকে পুলিশের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মোহাম্মদ জিয়াউল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ সরোয়ার হোসেন, সদর থানার ওসি মোঃ আনিসুর রহমান, প্রেস ক্লাব গোপালগঞ্জের সভাপতি মোঃ জুবায়ের হোসেন, ভারপ্রাপ্ত মহাসচিব শরিফুল ইসলাম, সাংবাদিক জয়ন্ত শিরালী, আজীজুর রহমান রনি, শেখ জাবেরুল ইসলাম, পলাশ সিকদার, আশিক জামান অভি, গোলাম রব্বানী, মনিরুজ্জামান শেখ জুয়েলসহ জেলার ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।