ঢাকাশুক্রবার , ১০ অক্টোবর ২০২৫
  1. আমতলী
  2. কলাবাড়ি
  3. কান্দি
  4. কাশিয়ানী
  5. কুশলা
  6. কোটালীপাড়া
  7. খেলা
  8. গোপালগঞ্জ
  9. গোপালগঞ্জ সদর
  10. জাতীয়
  11. টুঙ্গিপাড়া
  12. পিঞ্জুরী
  13. পৌরসভা
  14. বঙ্গবন্ধু
  15. বান্ধাবাড়ি
আজকের সর্বশেষ খবর

কোটালীপাড়ায় সাংবাদিক রনী আহম্মেদের ভাইয়ের ইন্তেকাল

মনিরুজ্জামান শেখ জুয়েল
অক্টোবর ১০, ২০২৫ ১২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

দৈনিক নয়াদিগন্ত পত্রিকার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি রনী আহম্মেদের ছোট ভাই জুয়েল খান (৪১) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ১১টায় ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে চিকি/সাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে,মা, তিন ভাইসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

জুয়েল খান উপজেলার আমতলী ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের মৃত আলতাব হেসেনের ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ৪ ভাইয়ের মধ্যে তৃতীয় ছিলেন জুয়েল খান। তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি ব্রেইন স্ট্রোক করেন। তাৎক্ষণিক ভাবে পরিবারের সদস্যরা তাকে দ্রুত নিউরো সাইন্স হাসপাতালে ভর্তি করেন।

শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১১ টায় জানাজার নামাজ শেষে পূর্বপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।

তার মৃত্যুতে কোটালীপাড়া সাংবাদিক ফোরাম গভীর শোক প্রকাশ করেছে।