ঢাকাশুক্রবার , ১৪ নভেম্বর ২০২৫
  1. আমতলী
  2. কলাবাড়ি
  3. কান্দি
  4. কাশিয়ানী
  5. কুশলা
  6. কোটালীপাড়া
  7. খেলা
  8. গোপালগঞ্জ
  9. গোপালগঞ্জ সদর
  10. জাতীয়
  11. টুঙ্গিপাড়া
  12. পিঞ্জুরী
  13. পৌরসভা
  14. বঙ্গবন্ধু
  15. বান্ধাবাড়ি
আজকের সর্বশেষ খবর

কোটালীপাড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে গাছের চারা বিতরণ

মনিরুজ্জামান শেখ জুয়েল
নভেম্বর ১৪, ২০২৫ ১২:০২ অপরাহ্ণ
Link Copied!

আজ শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১০ টায় কোটালীপাড়া থানা সদর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন ফলের চারা বিতরণ করেন গোপালগঞ্জ জেলা জামায়াতের আমির ও গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে জামায়াতের প্রার্থী রেজাউল করিম।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কোটালীপাড়া উপজেলা শাখার সহযোগিতায় এসব ফলের চারা বিতরণ করা হয়েছে।

এসময় উপজেলা জামায়াতের আমির সোলায়মান বিশ্বাস, নায়েবে আমীর সেকেন্দার আলী, সেক্রেটারী মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ, বায়তুলমাল সম্পাদক  মো: মহিবউল্লাহ, পৌর সভাপতি আক্তার দাড়ীয়া, সেক্রেটারি শাহাদাত হোসেন, রাধাগঞ্জ ইউনিয়ন সভাপতি  মাওলানা মামুনুর রশিদ, শুয়াগ্রাম সভাপতি ফরিদুজ্জামান ও আমতলী সেক্রেটারি  মাওলানা আসলাম উদ্দিনসহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বলেন, জামায়াতে ইসলামী তথাকথিত রাজনৈতিক প্রোগাম নিয়েই শুধু মাঠে থাকে না। মানুষের কীভাবে কল্যাণ হবে সেটা বিবেচনা করেই জামায়াত কর্মসূচি দেয়।
তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য জেলাটি বসবাসযোগ্য করে গড়ে তোলার লক্ষে গাছ লাগানোসহ বিভিন্ন পরিবেশ ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে জামায়াত। এরই ফলশ্রুতিতে আজকে গাছের চারা বিতরণ করা হচ্ছে।

রেজাউল করিম বলেন, জামায়াতে ইসলামী জনগণের কল্যাণে রাজনীতি করে, ভয় বা প্রলোভনে নয়। আমরা নিজেরা দুর্নীতি করব না, কাউকেও করতে দেব না। জামায়াতে ইসলামী জয়ী হলে সুদ, ঘুষ, দুর্নীতি বন্ধ হবে। এজন্য আগামী সংসদ নির্বাচনে সবাইকে দাড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে দেশের শন্তি-শৃঙ্খলা রক্ষা ও দেশের উন্নয়নে অংশ নেওয়ার আহ্বান জানাই।