ঢাকাবৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর ২০২৫
  1. আমতলী
  2. কলাবাড়ি
  3. কান্দি
  4. কাশিয়ানী
  5. কুশলা
  6. কোটালীপাড়া
  7. খেলা
  8. গোপালগঞ্জ
  9. গোপালগঞ্জ সদর
  10. জাতীয়
  11. টুঙ্গিপাড়া
  12. পিঞ্জুরী
  13. পৌরসভা
  14. বঙ্গবন্ধু
  15. বান্ধাবাড়ি
আজকের সর্বশেষ খবর

কোটালীপাড়ায়  আওয়ামী লীগ নেতার ছেলে তৌকির গ্রেপ্তার

মনিরুজ্জামান শেখ জুয়েল
সেপ্টেম্বর ১৮, ২০২৫ ৫:০০ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কোটালীপাড়া পৌরসভার সাবেক মেয়র এইচ এম অহিদুল ইসলামের ছেলে জান্নাতুল ফেরদোস তৌকির (২৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে কোটালীপাড়া পৌরসভার বালিয়াভাঙ্গা এলাকায় নিজ বাড়ির সামনে থেকে  কোটালীপাড়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। তৌকির ছাত্রলীগের সক্রিয় কর্মী  ছিল।

আটকের পর জান্নাতুল ফেরদোস তৌকির কে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করেছে কোটালীপাড়া থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই কোটালীপাড়া উপজেলার ওয়াবদার হাট নামক স্থানে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতারা জড়ো হয়ে সড়কে গাছ ফেলে বিক্ষোভ করে। এতে জনমনে আতঙ্ক ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এ ঘটনায় পুলিশ এক ‘শ ৫৫ জনকে জ্ঞাত ও এক হাজার পাঁচ শ’ জনকে অজ্ঞাত দেখিয়ে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, ১৬ জুলাই সড়কে গাছ ফেলে বিক্ষোভের ঘটনার ভিডিও ফুটেজ দেখে এই ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়ায় উক্ত ঘটনায় দায়েরকৃত মামলার অজ্ঞাত আসামী হিসেবে জান্নাতুল ফেরদোস তৌকির গ্রেপ্তার করে বৃহস্পতিবার বিকেলে জেল হাজতে পাঠানো হয়। এ পর্যন্ত এই মামলায় আমরা ৬৭ জন আসামীকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।