ঢাকাশুক্রবার , ১৯ জুন ২০২৬
  1. আমতলী
  2. কলাবাড়ি
  3. কান্দি
  4. কাশিয়ানী
  5. কুশলা
  6. কোটালীপাড়া
  7. খেলা
  8. গোপালগঞ্জ
  9. গোপালগঞ্জ সদর
  10. জাতীয়
  11. টুঙ্গিপাড়া
  12. পিঞ্জুরী
  13. পৌরসভা
  14. বঙ্গবন্ধু
  15. বান্ধাবাড়ি
আজকের সর্বশেষ খবর

কান্দি ইউনিয়নে মাদকবিরোধী সভা

মনিরুজ্জামান শেখ জুয়েল
জুন ১৯, ২০২৬ ৮:৩৭ অপরাহ্ণ
Link Copied!

মনিরুজ্জামান শেখ জুয়েল: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ঘুগ্রাহাটি ও বরইভিটা গ্রামকে মাদকমুক্ত করার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ শুক্রবার (১৯ জুন) বিকেলে ঘুগ্রাহাটি-বরইভিটা গ্রামের যুবসমাজের উদ্যোগে বরইভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন সিকদার (বাচ্চু)।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রিয়াদ মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওলিয়ার রহমান হাওলাদার, উপজেলা যুব দলের সদস্য সচিব মান্নান শেখ এবং তাড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক অলিউল্লাহ হাওলাদার।

বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে যুবসমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান। তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় ঘুগ্রাহাটি ও বরইভিটা এলাকাকে মাদকমুক্ত রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়