ঢাকাশুক্রবার , ২৬ সেপ্টেম্বর ২০২৫
  1. আমতলী
  2. কলাবাড়ি
  3. কান্দি
  4. কাশিয়ানী
  5. কুশলা
  6. কোটালীপাড়া
  7. খেলা
  8. গোপালগঞ্জ
  9. গোপালগঞ্জ সদর
  10. জাতীয়
  11. টুঙ্গিপাড়া
  12. পিঞ্জুরী
  13. পৌরসভা
  14. বঙ্গবন্ধু
  15. বান্ধাবাড়ি
আজকের সর্বশেষ খবর

কোটালীপাড়ায় ভিমরুলের কামড়ে বৃদ্ধ কৃষকের মৃত্যু

মনিরুজ্জামান শেখ জুয়েল
সেপ্টেম্বর ২৬, ২০২৫ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভিমরুলের কামড়ে সতীন ওঝা (৭০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ১০০ শয্যাবিশিস্ট কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত সতীন ওঝা উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ভাঙ্গারহাট গ্রামের গৌরাঙ্গ ওঝার ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুক্রবার সকালে বাড়ির আশেপাশে ঝোপঝাড় পরিস্কার করছিলেন সতীন ওঝা। সেখানে ভিমরুলের চাক ছিল এটি তার জানা ছিল না। সকাল আনুমানিক ১০ টার দিকে কলা বাগান পরিস্কার করার সময় কিছু বোঝার আগেই ভিমরুলের দল তাকে আক্রমণ করে। এ সময় তিনি চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ভিমরুলের কামড়ে তার সারা শরীরে বিষক্রিয়া ছড়িয়ে পড়ে। তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসারত অবস্থায় বিকাল সাড়ে ৪ টার দিকে সতীন ওঝা মারা যায়।
কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আবীর আহমেদ জামান জানান, আশংঙ্কাজনক সকাল ১১ টার দিকে অবস্থায় সতীন ওঝাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। একদিকে বয়স্ক মানুষ অন্যদিকে সারা শরীর ভীমরুলের কামড়ের কারনে এলার্জিক রিয়েকশনে বিকেল সোয়া ৪ টার দিকে মৃত্যু ঘটে।