ঢাকাবুধবার , ২৮ জানুয়ারি ২০২৬
  1. আমতলী
  2. কলাবাড়ি
  3. কান্দি
  4. কাশিয়ানী
  5. কুশলা
  6. কোটালীপাড়া
  7. খেলা
  8. গোপালগঞ্জ
  9. গোপালগঞ্জ সদর
  10. জাতীয়
  11. টুঙ্গিপাড়া
  12. পিঞ্জুরী
  13. পৌরসভা
  14. বঙ্গবন্ধু
  15. বান্ধাবাড়ি
আজকের সর্বশেষ খবর

টুঙ্গীপাড়ায় যৌথবাহিনীর অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ আটক-১

মনিরুজ্জামান শেখ জুয়েল
জানুয়ারি ২৮, ২০২৬ ১০:২১ পূর্বাহ্ণ
Link Copied!

মনিরুজ্জামান শেখ জুয়েল:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যৌথবাহিনীর এক অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে যৌথবাহিনী।

গোপালগঞ্জ সেনাক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত টুঙ্গিপাড়া সেনা ক্যাম্পের উদ্যোগে টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজার সংলগ্ন মহাসড়কে এ চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী ও টুঙ্গিপাড়া থানা পুলিশের সদস্যরা অংশগ্রহণ করেন। চেকপোস্ট চলাকালে মোটরসাইকেল, প্রাইভেটকার, বাস ও ট্রাকসহ সকল প্রকার যানবাহন নিবিড়ভাবে তল্লাশি করা হয়। এ সময় ‘ওয়েলকাম এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস তল্লাশিকালে মোঃ কাওসার (২৮) নামের এক ব্যক্তিকে ৩৬ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। আটককৃত কাওসার পিরোজপুর জেলার পিরোজপুর উপজেলার শংকর পাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের ফজলুল শেখের পুত্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, ঢাকার গুলিস্তান এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে পিরোজপুর জেলার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। টুঙ্গিপাড়া সেনা ক্যাম্পের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা চেকপোস্ট স্থাপন করি। অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা সম্ভব হয়েছে। মাদকদ্রব্যের বিরুদ্ধে সেনাবাহিনী জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। অপরদিকে টুঙ্গিপাড়া থানার এক কর্মকর্তা বলেন, “আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। যৌথ বাহিনীর এমন তৎপরতায় এলাকায় মাদক কারবারিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।” পরবর্তীতে চেকপোস্টে প্রাথমিক ও বিশদ জিজ্ঞাসাবাদ শেষে আটককৃত ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টুঙ্গিপাড়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপালগঞ্জ জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও জেলা প্রশাসনের সমন্বয়ে যৌথ বাহিনীর এ ধরনের চেকপোস্ট, টহল ও তল্লাশি কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে। মাদক চোরাচালানসহ সকল প্রকার অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ তৎপর রয়েছে।