ঢাকারবিবার , ৩০ নভেম্বর ২০২৫
  1. আমতলী
  2. কলাবাড়ি
  3. কান্দি
  4. কাশিয়ানী
  5. কুশলা
  6. কোটালীপাড়া
  7. খেলা
  8. গোপালগঞ্জ
  9. গোপালগঞ্জ সদর
  10. জাতীয়
  11. টুঙ্গিপাড়া
  12. পিঞ্জুরী
  13. পৌরসভা
  14. বঙ্গবন্ধু
  15. বান্ধাবাড়ি
আজকের সর্বশেষ খবর

নিরাপদ ভোট নিশ্চিতে গোপালগঞ্জের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শনে নবনিযুক্ত জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান

মনিরুজ্জামান শেখ জুয়েল
নভেম্বর ৩০, ২০২৫ ১০:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের নবাগত জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে কোটালীপাড়া উপজেলাসহ জেলার বিভিন্ন এলাকার ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন।

শনিবার (২৯ নভেম্বর) বিকালে তিনি কোটালীপাড়া উপজেলার কোটালীপাড়া উপজেলার কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজ, উমাচরণ পূর্ণচন্দ্র সার্বজনীন উচ্চ বিদ্যালয়, রাধাগঞ্জ সার্বজনীন দাখিল মাদ্রাসা, মান্দ্রা রাধাগঞ্জ ইউনাইটেড ইনস্টিটিউশন, উত্তর কোটালীপাড়া রামমোহন উচ্চ বিদ্যালয়, সোনাইলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কুশলা নেছারিয়া সিনিয়র দাখিল মাদ্রাসাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করেন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান, কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক, উপজেলা প্রকৌশলী শফিউল আজম, থানা অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: জসীম উদ্দিন শেখ উপস্থিত ছিলেন।

একই দিন সকালে পরিদর্শন করেন টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়, ২৭ নং ঘোপেরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘোষের ঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৬৩ নং তারাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩৯ নং পাকুড়তিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩৬ নং ডুমরিয়া বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র।

এর আগে কয়েক দফায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ফারিয়া তানজিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রূলী বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম. রকিবুল হাসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতাউর রহমান, গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ্ আলম এবং সদর উপজেলা নির্বাচন অফিসার অনিমেষ কুমার বসুকে সাথে নিয়ে জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান  সদর উপজেলার সোনাকুড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরবয়রা ঘোনাপাড়া উচ্চ বিদ্যালয়, ১০১ নং উত্তর গোপালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাতপাড় দীননাথ গয়ালী চন্দ্র উচ্চ বিদ্যালয়, ৫৮ নং বড় ডোমরাশুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, টুঠামান্দ্রা উচ্চ বিদ্যালয়, উলপুর পূর্ণচন্দ্র উচ্চ বিদ্যালয়, দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪০ নং লতিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজী খোরশেদ সপ্তপল্লী উচ্চ বিদ্যালয়, ২২ নং পুখুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ০৪ নং বড়ফা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ১১ নং সুকতাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্র পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করে কেন্দ্রগুলোর প্রস্তুতি আরও সুসংহত করার নির্দেশ দেন।

তিনি ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা, অবকাঠামোগত অবস্থা, নারী ও প্রতিবন্ধী ভোটারদের প্রবেশ সুবিধা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন।

জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান বলেন, জেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছি। কোথাও কোন সমস্যা নেই। শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার। এজন্য প্রতিটি কেন্দ্রের প্রস্তুতি সরেজমিনে দেখে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। আসন্ন নির্বাচনে ভোটারদের নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করতে প্রশাসনের তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।