ঢাকারবিবার , ১০ আগস্ট ২০২৫
  1. আমতলী
  2. কলাবাড়ি
  3. কান্দি
  4. কাশিয়ানী
  5. কুশলা
  6. কোটালীপাড়া
  7. খেলা
  8. গোপালগঞ্জ
  9. গোপালগঞ্জ সদর
  10. জাতীয়
  11. টুঙ্গিপাড়া
  12. পিঞ্জুরী
  13. পৌরসভা
  14. বঙ্গবন্ধু
  15. বান্ধাবাড়ি
আজকের সর্বশেষ খবর

বৃত্তি পরীক্ষা নিয়ে তারাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মনিরুজ্জামান শেখ জুয়েল
আগস্ট ১০, ২০২৫ ১২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

২০২৫ সালে অনুষ্ঠিতব্য প্রাথমিক বৃত্তি পরীক্ষা নিয়ে ৬৮ নং তারাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১০ আগষ্ট) সকাল ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গনে এই সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক কুমার অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় সহকারী শিক্ষক কহিনুর খানম, শফিকুল ইসলাম ও স্বপন চ্যাটার্জি ও বৃত্তি পরীক্ষায় অংশ নিতে যাওয়া ১১ জন শিক্ষার্থীর অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বাড়িতে ও বিদ্যালয়ে শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষকদের করনীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এছাড়া পরীক্ষার আগ পর্যন্ত শিক্ষার্থীরা বিদ্যালয়ে শিক্ষকদের কাছে এবং বাড়িতে অভিভাবকদের কাছে নিবির পর্যবেক্ষনে থাকবে বলে শিক্ষক ও অভিভাবকরা আশাবাদ ব্যক্ত করেন।