ঢাকাশুক্রবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৬
  1. আমতলী
  2. কলাবাড়ি
  3. কান্দি
  4. কাশিয়ানী
  5. কুশলা
  6. কোটালীপাড়া
  7. খেলা
  8. গোপালগঞ্জ
  9. গোপালগঞ্জ সদর
  10. জাতীয়
  11. টুঙ্গিপাড়া
  12. পিঞ্জুরী
  13. পৌরসভা
  14. বঙ্গবন্ধু
  15. বান্ধাবাড়ি
আজকের সর্বশেষ খবর

আওয়ামী লীগের ঘাঁটি টুঙ্গিপাড়া-কোটালীপাড়ায় ঐতিহাসিক জয় পেয়েছে বিএনপির এস এম জিলানী

মনিরুজ্জামান শেখ জুয়েল
ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ৭:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

মনিরুজ্জামান শেখ জুয়েল:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অধ্যুষিত গোপালগঞ্জ- (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী এস এম জিলানী। বিএনপির জন্য এটি একটি ঐতিহাসিক সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।

গোপালগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থী এস এম জিলানী পেয়েছেন ৬০,১৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোবিন্দ চন্দ্র প্রামাণিক পেয়েছেন ৩৩,৮৬৭ ভোট। এ আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এ আসনে মোট ভোটার সংখ্যা ৩,০৮,৭৮৪ জন। এর মধ্যে পুরুষ ১,৫৮,৪০৫, নারী ১,৫০,৩৭৮ এবং তৃতীয় লিঙ্গের ১ জন ভোটার রয়েছেন। ভোটকেন্দ্র ছিল ১০৮টি।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বেসরকারি ফলাফল ঘোষণা করেন। নির্বাচনের ফল ঘোষণার পর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দে উল্লাসিত হয়ে পড়েন। বিজয়ী প্রার্থী এস এম জিলানী ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।