ঢাকাবুধবার , ৫ নভেম্বর ২০২৫
  1. আমতলী
  2. কলাবাড়ি
  3. কান্দি
  4. কাশিয়ানী
  5. কুশলা
  6. কোটালীপাড়া
  7. খেলা
  8. গোপালগঞ্জ
  9. গোপালগঞ্জ সদর
  10. জাতীয়
  11. টুঙ্গিপাড়া
  12. পিঞ্জুরী
  13. পৌরসভা
  14. বঙ্গবন্ধু
  15. বান্ধাবাড়ি
আজকের সর্বশেষ খবর

কোটালীপাড়ায় রাস্তা পার হতে গিয়ে অটোভ্যান চাপায় শিশুর মৃত্যু

মনিরুজ্জামান শেখ জুয়েল
নভেম্বর ৫, ২০২৫ ৩:২০ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় রাস্তা পারাপারের সময় অটোভ্যান চাপায় সাইমা খানম নামে পাঁচ বছরের এক শিশু মৃত্যু হয়েছে।

মৃত সাইমা খানম মনসাবাড়ি গ্রামের মৃত শাহজালাল মিয়ার মেয়ে।

আজ বুধবার (০৫ নভেম্বর) সকালে উপজেলার আমতলী ইউনিয়নের মনসাবাড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ওই শিশু তার দাদার সাথে সকালে মনসাবাড়ি বাজারে বাজার করতে যান। বাজার কারার এক পর্যায়ে রাস্তা পারাপারের সময় দাদার হাত থেকে ছুটে গেলে একটি অটোভ্যানের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থার অবনতি ঘটায় গোপালগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, শিশু সাইমা খানমের মৃত্যুর ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।