আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম (৬৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সকাল ১১ টার দিকে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কাকডাঙ্গা গ্রামে নিজ বাড়ি থেকে কোটালীপাড়া থানা পুলিশ নজরুল ইসলামকে গ্রেপ্তার করে।
নজরুল ইসলাম কোটালীপাড়া উপজেলার ১১ নং পিঞ্জুরী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড (কাকডাঙ্গা) আওয়ামী লীগের সভাপতি ও কাকডাঙ্গা মৃত গ্রামের হাফিজ উদ্দিন শিকদারের ছেলে।
বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশসূত্রে জানা যায়, গত ১৬ জুলাই ওয়াবদার হাট এলাকায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ করেন, যা জনমনে আতঙ্ক ও চলাচলে বিঘ্ন সৃষ্টি করে। এই ঘটনায় ১৫৫ জন জ্ঞাত ও ১৫০০ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, ভিডিও ফুটেজ দেখে এই ঘটনায় জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর নজরুল ইসলাম গ্রেপ্তার করা হয়।
এই মামলায় এখন পর্যন্ত মোট ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। নজরুল ইসলাম আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

