ঢাকাবুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
  1. আমতলী
  2. কলাবাড়ি
  3. কান্দি
  4. কাশিয়ানী
  5. কুশলা
  6. কোটালীপাড়া
  7. খেলা
  8. গোপালগঞ্জ
  9. গোপালগঞ্জ সদর
  10. জাতীয়
  11. টুঙ্গিপাড়া
  12. পিঞ্জুরী
  13. পৌরসভা
  14. বঙ্গবন্ধু
  15. বান্ধাবাড়ি
আজকের সর্বশেষ খবর

গোপালগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করলেন হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক

মনিরুজ্জামান শেখ জুয়েল
ডিসেম্বর ২৪, ২০২৫ ৭:৪৯ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব ড. গোবিন্দ চন্দ্র প্রামাণিক।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে গোপালগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে গোবিন্দ চন্দ্র প্রামাণিক মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় তার সাথে কয়েকজন শুভাকাঙ্খি উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র সংগ্রহ ও প্রার্থী হওয়ার বিষয়টি নিশ্চিত করে গোবিন্দ চন্দ্র প্রামাণিক আজকের কোটালীপাড়াকে বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার ও নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন কাজ করছি। সংসদে কেউ সংখ্যালঘু সম্প্রদায় ও সাধারণ মানুষের অধিকার এবং নিরাপত্তা নিয়ে কথা বলে না। এবার সংসদে যাতে এই সংখ্যালঘু সম্প্রদায়সহ সাধারণ মানুষের পক্ষে কথা বলতে পারি সেজন্য আমার বাড়ি রাজবাড়ি জেলায় হলেও হিন্দু অধ্যুষিত গোপালগঞ্জ-৩ আসন থেকে সংসদ নির্বাচনে অংশ নিতে সতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছি।

জেলা রির্টানিং অফিসারের কার্যালয়সূত্রে জানা যায়, বুধবার (২৪ ডিসেম্বর) পর্যন্ত গোপালগঞ্জ-৩ আসনে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এই তালিকায় রয়েছেন জামায়াত ইসলামীর প্রার্থী এম এম রেজাউল করিম, বিএনপির এস এম জিলানী, গণ অধিকার পরিষদের আবুল বশার, জাতীয় নাগরিক পার্টির আরিফুল দাড়িয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের মারুফ শেখ, ন্যাশনাল পিপলস পার্টির শেখ সালাউদ্দিন, খেলাফত মসজিলসের আলী আহম্মেদ, সতন্ত্র প্রার্থী হিসেবে হাবিবুর রহমান, মো: আনোয়ার হোসেন ও গোবিন্দ চন্দ্র প্রামাণিক।