গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও কোটালীপাড়া সরকারি কলেজ সংসদের সাবেক জিএস আলিউজ্জামান জামির (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার সদর (পশ্চিমপাড়) থেকে কোটালীপাড়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। তিনি উপজেলার ডহরপাড়া গ্রামের মোকসেদ আলীর ছেলে।
আজ শনিবার আলিউজ্জামান জামিরকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করেছে কোটালীপাড়া থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই কোটালীপাড়া উপজেলার ওয়াবদার হাট নামক স্থানে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতারা জড়ো হয়ে মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ করে। এতে জনমনে আতঙ্ক ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এ ঘটনায় পুলিশ এক ‘শ ৫৫ জনকে জ্ঞাত ও এক হাজার পাঁচ শ’ জনকে অজ্ঞাত দেখিয়ে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে।
এই মামলায় কোটালীপাড়া পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও কোটালীপাড়া সরকারি কলেজ সংসদের সাবেক জিএস আলিউজ্জামান জামিরকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বলেন, আলিউজ্জামান জামির ১৬ জুলাই মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভের ঘটনায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। আমরা ভিডিও ফুটেজ দেখে মামলার অজ্ঞাত আসামী হিসেবে তাকে গ্রেপ্তার করেছি। এ পর্যন্ত এই মামলায় আমরা ৫১ জন আসামীকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
# মনিরুজ্জামান শেখ জুয়েল 08.07.2025
01872787797

