ঢাকারবিবার , ৫ এপ্রিল ২০২৬
  1. আমতলী
  2. কলাবাড়ি
  3. কান্দি
  4. কাশিয়ানী
  5. কুশলা
  6. কোটালীপাড়া
  7. খেলা
  8. গোপালগঞ্জ
  9. গোপালগঞ্জ সদর
  10. জাতীয়
  11. টুঙ্গিপাড়া
  12. পিঞ্জুরী
  13. পৌরসভা
  14. বঙ্গবন্ধু
  15. বান্ধাবাড়ি
আজকের সর্বশেষ খবর

কোটালীপাড়ায় পুকুরের পানিতে মিললো ১ ব্যারেল ডিজেল

মনিরুজ্জামান শেখ জুয়েল
এপ্রিল ৫, ২০২৬ ৪:৫২ অপরাহ্ণ
Link Copied!

মনিরুজ্জামান শেখ জুয়েল: অতিরিক্ত দামে তেল বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মিললো পুকুরে   লুকিয়ে রাখা ১ ব্যারেল ডিজেল।

রবিবার (৫ এপ্রিল) দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের হিজলবাড়ি গ্রামে পরিচালিত এ অভিযানে পুকুরের পানির নিচে লুকিয়ে রাখা একটি ডিজেলভর্তি ব্যারেল উদ্ধার করা হয়।

অবৈধভাবে তেল মজুদ ও অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত নজরুল মোল্লার বাড়িতে অভিযান চালালে পুলিশ তল্লাশির একপর্যায়ে তার বাড়ির পার্শ্ববর্তী ইব্রাহিম মোল্লার পুকুরে সন্দেহজনক অবস্থায় ডুবিয়ে রাখা একটি ব্যারেল উদ্ধার করা হয়। ব্যারেলে ১৫০ লিটার ডিজেল পাওয়া যায়।

এ দৃশ্য স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও কৌতূহলের সৃষ্টি করে।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও কোটালীপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: মাসুম বিল্লাহ জানান, অবৈধভাবে ডিজেল মজুদ করে বেশি দামে বিক্রির প্রমাণ পাওয়ায় নজরুল মোল্লার স্ত্রী আসমা বেগমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, জ্বালানি তেলের বাজারে স্বচ্ছতা বজায় রাখা এবং ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।