ঢাকামঙ্গলবার , ৭ অক্টোবর ২০২৫
  1. আমতলী
  2. কলাবাড়ি
  3. কান্দি
  4. কাশিয়ানী
  5. কুশলা
  6. কোটালীপাড়া
  7. খেলা
  8. গোপালগঞ্জ
  9. গোপালগঞ্জ সদর
  10. জাতীয়
  11. টুঙ্গিপাড়া
  12. পিঞ্জুরী
  13. পৌরসভা
  14. বঙ্গবন্ধু
  15. বান্ধাবাড়ি
আজকের সর্বশেষ খবর

কোটালীপাড়ায় ২ মাদকসেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড

মনিরুজ্জামান শেখ জুয়েল
অক্টোবর ৭, ২০২৫ ৬:২৩ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের কোটালীপাড়ায় দুই মাদকসেবনকারীকে আটক করে প্রত্যেককে ৩ মাস করে কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার (০৭ অক্টোবর) দুপুরে উপজেলার টুটাপাড়া গ্রামে গোপালগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে রিফাত জামান হাওলাদার (২৮) ও নাদিম মাহমুদ (১৯) নামে দুই মাদকসেবীকে ১ পিস করে ইয়াবাসহ আটক করা হয়।
আটককৃত রিফাত জামান হাওলাদার উপজেলার কুশলা ইউনিয়নের টুটাপাড়া গ্রামের মোশারফ হোসেন হাওলাদারের ছেলে ও নাদিম মাহমুদ কোটালীপাড়া পৌরসভার ডহরপাড়া গ্রামের ইলিয়াস শেখের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত দুই মাদকসেবীকে দুইশত টাকা করে জরিমানা এবং তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন। কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মাসুম বিল্লাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলম জানান, দীর্ঘদিন ধরে তারা মাদক সেবনের পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে তারা মাদক বিক্রি করত। গোপান সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মাসুম বিল্লাহ জানান, কোটালীপাড়া উপজেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও থানা পুলিশ নিয়মিতভাবে মাদক নির্মূলে কাজ করছে। মাদকদ্রব্য যুব সমাজসহ সকলের ব্যাপক ক্ষতি করে।