ঢাকামঙ্গলবার , ৩ মার্চ ২০২৬
  1. আমতলী
  2. কলাবাড়ি
  3. কান্দি
  4. কাশিয়ানী
  5. কুশলা
  6. কোটালীপাড়া
  7. খেলা
  8. গোপালগঞ্জ
  9. গোপালগঞ্জ সদর
  10. জাতীয়
  11. টুঙ্গিপাড়া
  12. পিঞ্জুরী
  13. পৌরসভা
  14. বঙ্গবন্ধু
  15. বান্ধাবাড়ি
আজকের সর্বশেষ খবর

কোটালীপাড়ায় ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা

মনিরুজ্জামান শেখ জুয়েল
মার্চ ৩, ২০২৬ ২:০১ অপরাহ্ণ
Link Copied!

মনিরুজ্জামান শেখ জুয়েল:

গোপালগঞ্জের কোটালীপাড়ার ঘাঘর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ভোক্তা সংরক্ষণ আইন অমান্য করায় ৩ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনীমের নেতৃত্বে কোটালীপাড়া পৌরসভার ঘাঘর বাজরের বিভিন্ন দোকানে এ অভিযান পরিচালিত হয়।

এ সময় কোটালীপাড়া থানা পুলিশ, সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা।

সহকারী পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা তামান্না তাসনীম জানান,  মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখায় মেসার্স জননী মেডিকেল হলকে ২ হাজার টাকা, দ্রব্যের মূল্য তালিকা না রাখায় লক্ষি নারায়ণ ভান্ডারকে ১ হাজার টাকা ও দোকানে নষ্ট জিরা রাখায় মেসার্স লোক নাথ ট্রেডার্সকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।