ঢাকাবুধবার , ৪ মার্চ ২০২৬
  1. আমতলী
  2. কলাবাড়ি
  3. কান্দি
  4. কাশিয়ানী
  5. কুশলা
  6. কোটালীপাড়া
  7. খেলা
  8. গোপালগঞ্জ
  9. গোপালগঞ্জ সদর
  10. জাতীয়
  11. টুঙ্গিপাড়া
  12. পিঞ্জুরী
  13. পৌরসভা
  14. বঙ্গবন্ধু
  15. বান্ধাবাড়ি
আজকের সর্বশেষ খবর

কোটালীপাড়ায় ওলামা মাশায়েখদের সম্মানে জামায়াতের ইফতার

মনিরুজ্জামান শেখ জুয়েল
মার্চ ৪, ২০২৬ ৮:১৯ অপরাহ্ণ
Link Copied!

মনিরুজ্জামান শেখ জুয়েল:

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ওলামা মাশায়েখদের সম্মানে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার ঘাঘর বাজারে কাঠপট্টিতে অবস্থিত জামায়াতে ইসলামীর কার্যালয় জামায়াতে ইসলামী আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ এস এস আলিয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা আব্দুল হামিদ বলেছেন।

উপজেলা জামায়াতের নায়েবে আমির মোঃ মিজানুর রহমান সেকেন্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি আল মাসুদ খান, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, খেলাফত মজলিস গোপালগঞ্জ জেলা শাখার সহ সভাপতি আব্দুল্লাহ আল হাফিজ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ, পৌর জামায়াতের সাধারণ সম্পাদক আক্তার দাড়িয়া বক্তব্য রাখেন। এ সময় উপজেলার ওলামা মাশায়েখরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, পবিত্র মাহে রমজানের মাধ্যমে মানুষের কু-রিপুকে দমন করা যায় বলেই এটাকে আত্মশুদ্ধির মাস বলে। অন্যায়, অবিচার, পাপাচারকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার নামই হলো রমজান। রমজান হল ছবর করা ধর্য ধারণ করা, আর ছবরের পুরস্কার জান্নাত।

মাওলানা আব্দুল হামিদ বলেন, রোজায় ছদকা তুল ফেতরা্ অমুসলিমদের ও দেওয়া যাবে,তিনি বলেন মুসলমানদের তো দিবেনই সাথে পাড়াপ্রতিবেশি অমুসলিমদের ছেলে মেয়ে যদি মুখ মলিন করে অনাহারি থাকে তাহলে তাদেরকেও দেওয়া যাবে।