ঢাকাসোমবার , ১২ জানুয়ারি ২০২৬
  1. আমতলী
  2. কলাবাড়ি
  3. কান্দি
  4. কাশিয়ানী
  5. কুশলা
  6. কোটালীপাড়া
  7. খেলা
  8. গোপালগঞ্জ
  9. গোপালগঞ্জ সদর
  10. জাতীয়
  11. টুঙ্গিপাড়া
  12. পিঞ্জুরী
  13. পৌরসভা
  14. বঙ্গবন্ধু
  15. বান্ধাবাড়ি
আজকের সর্বশেষ খবর

কোটালীপাড়ায় মাদকসহ গ্রেপ্তারের পর ছাত্রদল নেতা বহিস্কার

মনিরুজ্জামান শেখ জুয়েল
জানুয়ারি ১২, ২০২৬ ৯:৪৮ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাদকসহ গ্রেপ্তার হওয়ার পর আমতলী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রমজান শেখকে (২৪) দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। রমজান শেখ উপজেলার আমতলী ইউনিয়নের ঊনশিয়া গ্রামের মক্কেল শেখের ছেলে। তিনি আমতলী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

কোটালীপাড়া থানা পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ঊনশিয়া গ্রামের ভাই ভাই বেকারির সামনে মাদক বিক্রির সময় ডিবি পুলিশ ১২ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা রমজান শেখ ও তার সহযোগী একই গ্রামের হারুণ শেখের ছেলে রাশেদ শেখকে (২৫)  গ্রেপ্তার করে। এ ঘটনায় কোটালীপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। পরে সোমবার সকালে গ্রেপ্তারকৃত রমজান ও রাশেদ শেখকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এদিকে সোমবার রাতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে রমজান শেখকে দলীয় পদ থেকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ ও সাধারণ সম্পাদক নিলয় হাওলাদারের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিত