ঢাকাসোমবার , ৯ মার্চ ২০২৬
  1. আমতলী
  2. কলাবাড়ি
  3. কান্দি
  4. কাশিয়ানী
  5. কুশলা
  6. কোটালীপাড়া
  7. খেলা
  8. গোপালগঞ্জ
  9. গোপালগঞ্জ সদর
  10. জাতীয়
  11. টুঙ্গিপাড়া
  12. পিঞ্জুরী
  13. পৌরসভা
  14. বঙ্গবন্ধু
  15. বান্ধাবাড়ি
আজকের সর্বশেষ খবর

কোটালীপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও ৮ নারীকে সম্মাননা প্রদান

মনিরুজ্জামান শেখ জুয়েল
মার্চ ৯, ২০২৬ ৪:৫০ অপরাহ্ণ
Link Copied!

মনিরুজ্জামান শেখ জুয়েল:

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও ৮ জন নারীকে সম্মাননা প্রদান করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) সকালে উপজেলা পরিষদের লাল শাপলা হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আবু তাহের হেলাল, সমাজসেবা অফিসার সাধন চন্দ্র বল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ এম আনসার, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মো. বায়োজিদ হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার তানজিলা খানম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আব্দুর রহমান শেখ রেহানসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

আলোচনা সভায় বক্তারা নারী উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং সমাজের সর্বস্তরে নারীর অংশগ্রহণ বৃদ্ধি নিয়ে গুরুত্বারোপ করেন। তারা বলেন, নারীর অগ্রযাত্রা অব্যাহত রাখতে শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই।

সভা শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে উপজেলার ৮ জন নারীর হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। পুরস্কারপ্রাপ্ত নারীরা হলেন, বারিকদার মিনু, সুফিয়া মনোয়ার, কনিকা দে, মনি খানম, লাবনী বিশ্বাস, রিপা হাওলাদার, মাহমুদা খানম, ও মেরেজান বেগম।