ঢাকাবুধবার , ৪ মার্চ ২০২৬
  1. আমতলী
  2. কলাবাড়ি
  3. কান্দি
  4. কাশিয়ানী
  5. কুশলা
  6. কোটালীপাড়া
  7. খেলা
  8. গোপালগঞ্জ
  9. গোপালগঞ্জ সদর
  10. জাতীয়
  11. টুঙ্গিপাড়া
  12. পিঞ্জুরী
  13. পৌরসভা
  14. বঙ্গবন্ধু
  15. বান্ধাবাড়ি
আজকের সর্বশেষ খবর

ময়মনসিংহে অতিরিক্ত জেলা প্রশাসক আজিম উদ্দিনকে ঘিরে অপপ্রচারের অভিযোগ

মনিরুজ্জামান শেখ জুয়েল
মার্চ ৪, ২০২৬ ৮:৫৯ অপরাহ্ণ
Link Copied!

মনিরুজ্জামান শেখ জুয়েল:

ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মহল পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

অনুসন্ধানে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে রাজস্ব শাখায় অবৈধ তদবির করার চেষ্টা করে আসছিল একটি চক্র। কিন্তু সংশ্লিষ্ট কর্মকর্তা কোনো ধরনের অনৈতিক বা বেআইনি সুপারিশ আমলে না নেওয়ায় সম্প্রতি তাকে লক্ষ্য করে মিথ্যাচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।

সূত্র জানায়, ভূমি ব্যবস্থাপনা ও রাজস্ব প্রশাসনে কঠোর অবস্থান নেওয়ার ফলে কিছু অসাধু স্বার্থান্বেষী গোষ্ঠী ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে। বিষয়টি প্রশাসনের নজরে এলে সংশ্লিষ্টদের অপপ্রচার থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, আজিম উদ্দিন এর আগে কোটালীপাড়া, গোপালগঞ্জ–এ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। এছাড়া ভাঙ্গা, ফরিদপুর–এ ইউএনও থাকাকালেও তিনি সুশাসন, স্বচ্ছতা ও জনবান্ধব প্রশাসনের জন্য ব্যাপক সুনাম অর্জন করেন। তার সাবেক কর্মস্থলগুলোতে এখনও একজন দক্ষ, নীতিবান ও কর্মঠ কর্মকর্তা হিসেবে তার ইতিবাচক ভাবমূর্তি বিদ্যমান রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
সচেতন মহলের অনেকেই বলছেন, সরকারি দায়িত্ব পালনে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ এবং অবৈধ তদবিরে সাড়া না দেওয়াই তার বিরুদ্ধে এ অপপ্রচারের মূল কারণ। তারা মনে করেন, সৎ ও নীতিবান কর্মকর্তাদের মনোবল ভেঙে দিতেই একটি মহল পরিকল্পিতভাবে এমন বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা জানান, সাম্প্রতিক সময়ে জমি সংক্রান্ত বিভিন্ন জটিল ইস্যুতে কঠোর পদক্ষেপ নেওয়ার ফলে একটি প্রভাবশালী চক্রের স্বার্থে আঘাত লাগে। এরই ধারাবাহিকতায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা যথাযথ কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে উপস্থাপন করতে হবে। ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ।
সংশ্লিষ্টরা মনে করছেন, সত্য গোপন করে বিভ্রান্তি ছড়ানোর এ অপচেষ্টা দ্রুত বন্ধ হওয়া প্রয়োজন। একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।