ঢাকাশনিবার , ১৭ জানুয়ারি ২০২৬
  1. আমতলী
  2. কলাবাড়ি
  3. কান্দি
  4. কাশিয়ানী
  5. কুশলা
  6. কোটালীপাড়া
  7. খেলা
  8. গোপালগঞ্জ
  9. গোপালগঞ্জ সদর
  10. জাতীয়
  11. টুঙ্গিপাড়া
  12. পিঞ্জুরী
  13. পৌরসভা
  14. বঙ্গবন্ধু
  15. বান্ধাবাড়ি
আজকের সর্বশেষ খবর

প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইচ্ছে করেই কর্মকর্তাদের ব্যবহার করে আমার মনোনয়ন বাতিল করেছিলেন: গোবিন্দ চন্দ্র প্রামাণিক

মনিরুজ্জামান শেখ জুয়েল
জানুয়ারি ১৭, ২০২৬ ৮:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ – ৩ (কোটালীপাড়া -টুঙ্গিপাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ড. গোবিন্দ চন্দ্র প্রামাণিকের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকাল থেকে শুরু হওয়া শুনানিতে তাঁর মনোনয়ন বৈধ করা হয়।
প্রার্থিতা বৈধ হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ড. গোবিন্দ চন্দ্র প্রামাণিক।
তিনি বলেন, সমর্থকদের স্বাক্ষর জালিয়াতির অভিযোগ এনে গোপালগঞ্জের রির্টানিং অফিসার আমার মনোনয়ন বাতিল করেছিল। আপিল শুনানিতে সেই অভিযোগ ভিত্তিহীন প্রমাণিত হওয়ায় নির্বাচন কমিশন বৈধ ঘোষণা করেছে।
তিনি আরো বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগটি উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন ছিল। সত্যের জয় হয়েছে এবং নির্বাচন কমিশনের প্রতি আমার আস্থা ছিল। এখন আমি জনগণের অধিকার আদায়ের লড়াইয়ে পূর্ণ উদ্যমে মাঠে থাকব।
গোবিন্দ চন্দ্র গণমাধ্যমকে বলেন, ‘আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইচ্ছে করেই কর্মকর্তাদের ব্যবহার করে এটা করেছিলেন।
ওনারা হয়তো মনে করেছিলেন যে আমি থাকলে ওনাদের জয়ে ঝামেলা হবে। তবে আজকে খুব খুশি লাগছে। আমি ন্যায়বিচার পেয়েছি। ইসি আপিল শুনানি শেষে আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে।
শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন মিলনায়তনে নির্বাচন কমিশনের (ইসি) আপিল শুনানিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া ভোটার তালিকায় স্বাক্ষর জাল করার গুরুতর অভিযোগ তুলে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিল করেছিলেন।