ঢাকামঙ্গলবার , ২৬ আগস্ট ২০২৫
  1. আমতলী
  2. কলাবাড়ি
  3. কান্দি
  4. কাশিয়ানী
  5. কুশলা
  6. কোটালীপাড়া
  7. খেলা
  8. গোপালগঞ্জ
  9. গোপালগঞ্জ সদর
  10. জাতীয়
  11. টুঙ্গিপাড়া
  12. পিঞ্জুরী
  13. পৌরসভা
  14. বঙ্গবন্ধু
  15. বান্ধাবাড়ি
আজকের সর্বশেষ খবর

রাধাগঞ্জের বটবাড়িতে পানিতে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

মনিরুজ্জামান শেখ জুয়েল
আগস্ট ২৬, ২০২৫ ২:২৭ অপরাহ্ণ
Link Copied!

পুকুরের পানিতে ডুবে প্রদীপ সরকার (৪০) নামের এক মানসিক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে।

আজ (মঙ্গলবার ২৬ আগস্ট) সকালে গোপালগঞ্জের উপজেলা উপজেলার রাঁধাগঞ্জ ইউনিয়নের বটবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত প্রদীপ সরকার বটবাড়ি গ্রামের মৃত ক্ষিতিস চন্দ্র সরকারের ছেলে। এ ঘটনায় গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ঘুম থেকে উঠে প্রদীপ সরকার বাড়ির পুকুরঘাটে দাঁত ব্রাশ করতে যান। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। এ সময় পুকুরঘাটে তার টুথ ব্রাশ পড়ে থাকতে দেখে সন্দেহ হলে এলাকাবাসীর সহায়তায় পুকুরে খোঁজাখুঁজি শুরু হয় এবং ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

খবর পেয়ে  ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সকাল ১০টার  দিকে স্থানীয়রা জাল ফেলে পুকুর থেকে প্রদীপ সরকারের মৃতদেহ উদ্ধার করেন ।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান বলেন, নিহত প্রদীপ সরকার মানসিক প্রতিবন্ধী ছিলেন। পরিবারের পক্ষ থেকে মৃতদেহের ময়নাতদন্ত না করার আবেদন জানিয়েছে। উর্দ্ধতন কতৃপক্ষের নির্দেশনা মোতাবেক সিন্ধান্ত নেওয়া হবে।