ঢাকারবিবার , ২৮ ডিসেম্বর ২০২৫
  1. আমতলী
  2. কলাবাড়ি
  3. কান্দি
  4. কাশিয়ানী
  5. কুশলা
  6. কোটালীপাড়া
  7. খেলা
  8. গোপালগঞ্জ
  9. গোপালগঞ্জ সদর
  10. জাতীয়
  11. টুঙ্গিপাড়া
  12. পিঞ্জুরী
  13. পৌরসভা
  14. বঙ্গবন্ধু
  15. বান্ধাবাড়ি
আজকের সর্বশেষ খবর

গোপালগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিলেন এডভোকেট হাবিবুর রহমান

মনিরুজ্জামান শেখ জুয়েল
ডিসেম্বর ২৮, ২০২৫ ৩:৩৯ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া–টুঙ্গিপাড়া) সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন এডভোকেট হাবিবুর রহমান। রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে তিনি জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. আরিফ উজ জামানের হাতে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম জমা দেন।

মনোনয়নপত্র জমাদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এডভোকেট হাবিবুর রহমান বলেন,
গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া–কোটালীপাড়া) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে আমি আমার মনোনয়নপত্র জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিয়েছি। এই আসনের সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা, সমস্যা ও উন্নয়ন চাহিদাকে সামনে রেখেই আমি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও বলেন, মনোনয়নপত্রের পক্ষে প্রয়োজনীয় ১ শতাংশ ভোটারের সমর্থন স্বাক্ষর দিয়ে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার যে সকল ভোটার ভাই ও বোনেরা আমাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ করে দিয়েছেন, তাঁদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। তাঁদের এই সমর্থন আমাকে আরও দায়িত্বশীল করেছে। আমি নির্বাচিত হলে, এলাকার মানুষের মৌলিক অধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে কাজ করব। দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের জন্য কাজ করাই আমার মূল লক্ষ্য।

মনোনয়নপত্র জমাদানের সময় তাঁর সমর্থক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।