ঢাকাসোমবার , ২৯ ডিসেম্বর ২০২৫
  1. আমতলী
  2. কলাবাড়ি
  3. কান্দি
  4. কাশিয়ানী
  5. কুশলা
  6. কোটালীপাড়া
  7. খেলা
  8. গোপালগঞ্জ
  9. গোপালগঞ্জ সদর
  10. জাতীয়
  11. টুঙ্গিপাড়া
  12. পিঞ্জুরী
  13. পৌরসভা
  14. বঙ্গবন্ধু
  15. বান্ধাবাড়ি
আজকের সর্বশেষ খবর

গোপালগঞ্জ-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন স্বামী-স্ত্রী

মনিরুজ্জামান শেখ জুয়েল
ডিসেম্বর ২৯, ২০২৫ ৮:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া–টুঙ্গিপাড়া) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন স্বামী-স্ত্রী। তারা হলেন—বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী এবং গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশন আরা।

সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে তারা নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেন। দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার জহিরুল আলমের কাছে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন এস এম জিলানী।
অন্যদিকে একই দিনে একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন তাঁর স্ত্রী রওশন আরা। বিষয়টি এলাকায় রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনার সৃষ্টি করেছে।
এস এম জিলানী বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। এখানে সবারই নির্বাচনে অংশগ্রহণের অধিকার আছে। রওশন আরা আমার সহধর্মিণী তারও আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার রয়েছে। মানুষ হিসেবে সে আমার সঙ্গে দ্বিমত পোষণ করতেই পারে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য।
এ ঘটনায় গোপালগঞ্জ-৩ আসনের নির্বাচনী পরিবেশ আরও প্রাণবন্ত হবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।