ঢাকাসোমবার , ১১ আগস্ট ২০২৫
  1. আমতলী
  2. কলাবাড়ি
  3. কান্দি
  4. কাশিয়ানী
  5. কুশলা
  6. কোটালীপাড়া
  7. খেলা
  8. গোপালগঞ্জ
  9. গোপালগঞ্জ সদর
  10. জাতীয়
  11. টুঙ্গিপাড়া
  12. পিঞ্জুরী
  13. পৌরসভা
  14. বঙ্গবন্ধু
  15. বান্ধাবাড়ি
আজকের সর্বশেষ খবর

কোটালীপাড়ায় নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মনিরুজ্জামান শেখ জুয়েল
আগস্ট ১১, ২০২৫ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের কোটালীপাড়ায় নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে সিধু বিশ্বাস (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার ধারাবাশাইল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সিধু বিশ্বাস বরিশালের গৌরনদী উপজেলার রমজানপুর গ্রামের সুজন বিশ্বাসের ছেলে।

জানা গেছে, সিধু তার মায়ের সঙ্গে কোটালীপাড়ার ধারাবাশাইল গ্রামে নানা বাড়ি বেড়াতে আসে।

শিশুটির নানি মণিকা বাড়ৈ জানান, তিনি স্থানীয় একটি পোল্ট্রি মুরগির খামারে কাজ করেন। সোমবার সকালে নাতিকে সঙ্গে নিয়ে খামারে কাজ করছিলেন। এক পর্যায়ে তার অজান্তেই শিশুটি পাশের একটি পুকুরে ডুবে যায়। পরে দ্রুত তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।