ঢাকাসোমবার , ২৯ সেপ্টেম্বর ২০২৫
  1. আমতলী
  2. কলাবাড়ি
  3. কান্দি
  4. কাশিয়ানী
  5. কুশলা
  6. কোটালীপাড়া
  7. খেলা
  8. গোপালগঞ্জ
  9. গোপালগঞ্জ সদর
  10. জাতীয়
  11. টুঙ্গিপাড়া
  12. পিঞ্জুরী
  13. পৌরসভা
  14. বঙ্গবন্ধু
  15. বান্ধাবাড়ি
আজকের সর্বশেষ খবর

কোটালীপাড়ায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ

মনিরুজ্জামান শেখ জুয়েল
সেপ্টেম্বর ২৯, ২০২৫ ৬:১২ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের কোটালীপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে গোপালগঞ্জ জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩৬৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় কোটালীপাড়া ‍উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো: মাসুম বিল্লাহ, কৃষি অফিসার দোলন চন্দ্র রায়, প্রাণীসম্পদ অফিসার ডা. মো: মিরাজ হোসেন, উপজেলা প্রকৌশলী শফিউল আজম, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান, অতিরিক্ত কৃষি অফিসার মুক্তা মন্ডল, কৃষি অফিসের এসপিপিও, এসএএওগন ও কৃষক/কৃষানীর উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিসার দোলন চন্দ্র রায় বলেন, ২০২৫-২৬ অর্থবছরে কোটালীপাড়া উপজেলায় কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় রবি মৌসুমে বসতবাড়ি এবং মাঠে চাষযোগ্য আগাম শীতকালিন শাক-সবজির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩৬৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রাসায়ানিক সার ও বেগুন, পালং শাক, লাল শাক, মটরশুটি, লাউ, মুলা, মিষ্টি কুমড়া, শসাসহ বিভিন্ন সবজির বীজ বিতরণ করা হয়।