ঢাকাসোমবার , ১১ আগস্ট ২০২৫
  1. আমতলী
  2. কলাবাড়ি
  3. কান্দি
  4. কাশিয়ানী
  5. কুশলা
  6. কোটালীপাড়া
  7. খেলা
  8. গোপালগঞ্জ
  9. গোপালগঞ্জ সদর
  10. জাতীয়
  11. টুঙ্গিপাড়া
  12. পিঞ্জুরী
  13. পৌরসভা
  14. বঙ্গবন্ধু
  15. বান্ধাবাড়ি
আজকের সর্বশেষ খবর

হিরণ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ‍জাহিদ ও যুবলীগ নেতা সাইম গ্রেপ্তার

মনিরুজ্জামান শেখ জুয়েল
আগস্ট ১১, ২০২৫ ৮:২৩ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ ক্ষমতা আইনের মামলায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরণ ইউপির  ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুদ্দিন মোল্লা জাহিদ (৪২) ও এক যুবলীগ নেতা সাইম হাওলাদার (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রবিবার (১০ আগস্ট) কোটালীপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেফতারকৃত সাইফুদ্দিন মোল্লা জাহিদ আওয়ামী লীগ নেতা হিরণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আশুতিয়া গ্রামের আব্দুল মজিদ মোল্লার ছেলে। অন্যদিকে গ্রেপ্তারকৃত সাইম হাওলাদার যুবলীগ নেতা ও গচাপাড়া গ্রামের ছলেমান হাওলাদারের ছেলে।

কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ বলেন, ‘গত ১৬ জুলাই কোটালীপাড়া উপজেলার ওয়াবদার হাট নামক স্থানে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জড়ো হয়ে মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ করে। এতে জনমনে আতঙ্ক ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৫৫ জনকে জ্ঞাত ও ১ হাজার ৫০০ জনকে অজ্ঞাত দেখিয়ে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে। এই মামলায় আওয়ামী লীগ নেতা ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান  সাইফুদ্দিন মোল্লা জাহিদ এবং মো. সাইম হাওলাদারকে গ্রেপ্তার দেখিয়ে আজ সোমবার জেল হাজতে পাঠানো হয়েছে।’

তিনি আরো বলেন,ভিডিও ফুটেজ দেখে এই ঘটনায় জড়িত থাকার বিষয়টি  নিশ্চিত হওয়ার পর তাদের গ্রেপ্তার করা হয়। এই মামলায় এখন পর্যন্ত মোট ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। নজরুল ইসলাম আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ পর্যন্ত এই মামলায় ৪৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।