ঢাকাবৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর ২০২৫
  1. আমতলী
  2. কলাবাড়ি
  3. কান্দি
  4. কাশিয়ানী
  5. কুশলা
  6. কোটালীপাড়া
  7. খেলা
  8. গোপালগঞ্জ
  9. গোপালগঞ্জ সদর
  10. জাতীয়
  11. টুঙ্গিপাড়া
  12. পিঞ্জুরী
  13. পৌরসভা
  14. বঙ্গবন্ধু
  15. বান্ধাবাড়ি
আজকের সর্বশেষ খবর

কোটালীপাড়ায় তারুণ্যের শক্তি ও আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা

মনিরুজ্জামান শেখ জুয়েল
সেপ্টেম্বর ২৫, ২০২৫ ১০:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ‘পল্লী উন্নয়নে উদ্ভাবনী সমাজ: তারুণ্যের শক্তি ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে গোপালগঞ্জ পল্লী উন্নয়ন একাডেমীর কনফারেন্স রুমে প্রতিষ্ঠানটির মহাপরিচালক আ.স.ম হাসান আল আমিনের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণলয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো: ইসমাইল হোসেন।

কর্মশালায় মূল প্রবন্ধ পাঠ করেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রাকিবুল ইসলাম, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমীর যুগ্ম সচিব  মুহম্মদ ইকবাল হুসাইন, মোহাম্মদ মনোয়ার উজ জামান, গোপালগঞ্জ পল্লী উন্নয়ন একাডেমীর পরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মাদ সিরাজুল ইসলাম, পরিচালক (কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগ) কৃষিবিদ মোঃ মাহমুদুন্নবী, যুগ্ম-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ তোজাম্মেল হক, মোঃ আব্দুল গণি মিনা ও কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুম বিল্লাহ বক্তব্য রাখেন।

কর্মশালায় পল্লী উন্নয়ন একাডেমীর কর্মকর্তা, জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, উদ্যোক্ত, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।