ঢাকারবিবার , ১০ আগস্ট ২০২৫
  1. আমতলী
  2. কলাবাড়ি
  3. কান্দি
  4. কাশিয়ানী
  5. কুশলা
  6. কোটালীপাড়া
  7. খেলা
  8. গোপালগঞ্জ
  9. গোপালগঞ্জ সদর
  10. জাতীয়
  11. টুঙ্গিপাড়া
  12. পিঞ্জুরী
  13. পৌরসভা
  14. বঙ্গবন্ধু
  15. বান্ধাবাড়ি
আজকের সর্বশেষ খবর

করপাড়ায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে  শ্লীলতাহানির অভিযোগ, বিচারের দাবীতে ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ

গোলাম রব্বানী
আগস্ট ১০, ২০২৫ ৫:২৬ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে  শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের স্থায়ী বহিস্কার ও শাস্তির দাবীতে ফুসে উঠেছে শিক্ষার্থীরা। বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে।

আজ রোববার (১০ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত ক্লাস বন্ধ রেখে বিক্ষোভ করে বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্ল্যাকার্ড হাতে নিয়ে অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবি জানায়। তারা ক্লাস বর্জন করে স্কুলের সামনের সড়কে অবস্থান নেয় এবং দুপুর ১টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ জমা দেয়।

অভিযোগ সূত্রে জানা যায়, করপাড়া ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রী বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিরাজ হোসেনের কাছে বিদ্যালয়ে বসে প্রাইভেট পড়ত। গত ৬ আগস্ট সকালে প্রাইভেট শেষে শিক্ষক মিরাজ ছাত্রীটিকে স্কুলের একটি কক্ষে নিয়ে জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টা করেন। মেয়েটি বাধা দিলে সে যৌন নির্যাতনের শিকার হয়।

নাম প্রকাশে  দশম শ্রেণির এক ছাত্রী বলেন, বিষয়টি জানাজানি হলে অভিভাবকরা প্রধান শিক্ষককে জানান। প্রধান শিক্ষক যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে কালক্ষেপন করে। এতে ক্ষুদ্ধ হয়ে ওঠে শিক্ষার্থীরা। যার ফলশ্রুতিতে আজ আমরা শ্রেণিকক্ষ ফেলে রাস্তায় এসে আন্দোলন করি।

অভিভাবকদের অভিযোগ, শিক্ষক মিরাজ হোসেন আগেও এ ধরনের ঘটনায় জড়িত ছিলেন এবং একাধিকবার জেল খেটেছেন। তারা বলেন, “এই শিক্ষককে এখনই বহিষ্কার না করলে ভবিষ্যতে আরও ভয়াবহ ঘটনা ঘটতে পারে। আমরা আমাদের সন্তানদের নিরাপদে স্কুলে পাঠাতে চাই।”

আজ সকালে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, প্রধান শিক্ষক কমলেশ বিশ্বাস অনুপস্থিত। সহকারী প্রধান শিক্ষক পরিমল চন্দ্র পান্ডে বলেন, “আমরা শিক্ষার্থীদের সন্তান মনে করি। তাদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। অভিযুক্ত শিক্ষককে শাস্তির আওতায় আনতে আমরা নিজেরাও সুপারিশ করেছি এবং এবিষয়ে স্কুল কমিটির সভাপতি কে জানানো হয়েছে তিনি বিষয়টি নিষ্পত্তি করবেন ।

এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা।