ঢাকাবুধবার , ২৬ নভেম্বর ২০২৫
  1. আমতলী
  2. কলাবাড়ি
  3. কান্দি
  4. কাশিয়ানী
  5. কুশলা
  6. কোটালীপাড়া
  7. খেলা
  8. গোপালগঞ্জ
  9. গোপালগঞ্জ সদর
  10. জাতীয়
  11. টুঙ্গিপাড়া
  12. পিঞ্জুরী
  13. পৌরসভা
  14. বঙ্গবন্ধু
  15. বান্ধাবাড়ি
আজকের সর্বশেষ খবর

গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার হলেন মো. হাবীবুল্লাহ

মনিরুজ্জামান শেখ জুয়েল
নভেম্বর ২৬, ২০২৫ ৫:৩৯ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে মো.হাবীবুল্লাহকে। গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানকে ঝালকাঠীর পুলিশ সুপার করা হয়েছে। মোঃ মিজানুর রহমান গোপালঞ্জের পুলিশ সুপার হিসেবে যোগদান করেছিলেন গত বছরের ১৯ সেপ্টেম্বর।

গোপালগঞ্জে পদায়নকৃত পুলিশ সুপার হাবীবুল্লাহ পুলিশ হেড কোয়ার্টার্সে কর্মরত রয়েছেন। তিনি ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) থাকাবস্থায় ২০২১ সালের ২ মে পুলিশ সুপার পদে পদোন্নতি পান।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের ৬৪ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) পদায়ন করেছে সরকার। পদায়নকৃত এসপিরা নির্বাচনকালীন দায়িত্ব পালন করবেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে আজ বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে। এর আগে গত সোমবার লটারি করে পদায়নের জন্য এসপি নির্বাচন করা হয়।