গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া ইউনিয়নের বলাকইড় আজহার উদ্দিন রাবেয়া সরোয়ার উচ্চ বিদ্যালয়ে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী এ্যাডভোকেট আজমল হোসেন সরদার।
তিনি অভিভাবক ও শিক্ষার্থীদের নিয়ে স্কুলের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামো এবং সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন।
মত বিনিময় সভায় এ্যাডভোকেট আজমল হোসেন সরদার শ্রেণিকক্ষে পাঠদানের উপর বিশেষ গুরুত্ব প্রদান, শিক্ষার্থীদের বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি ও এসএসসি পরিক্ষায় শত ভাগ নিশ্চিত করতে শিক্ষকদের আরো সচেষ্ট হওয়ার আহ্বান জানান। বিদ্যালয়টিকে দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে।
তিনি আরো বলেন, মেধাবী ও আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের বিশেষ সুবিধা দেওয়ার পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং বলাকইড় গ্রামের সর্বস্তরের মানুষের সন্তান, সুন্দরভাবে পড়াশোনা করার পরিবেশ নিশ্চিত করা হবে।
এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী ও অভিভাবক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

